রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি পালন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

দোহার নবাবগঞ্জ,ঢাকা প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জে বৃহস্পতিবার বেলা ১২ টায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচি পালন করেছে বৈষ্যমবিরোধী শিক্ষার্থীরা।এ উপলক্ষ্যে দোহার নবাবগঞ্জ কলেজ গেট থেকে নবাবগঞ্জ ঢাকা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জাতীয় পতাকাসহ শহীদি মার্চের র‌্যালি করে শিক্ষার্থীরা।পরে নবাবগঞ্জ শহীদ মিনারে পথসভা করে।এসময় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন,বহু রক্তপাতের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় আমাদের নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে আগস্টে রূপ নেয়, সরকার পতনের এক দফা দাবিতে।টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে (৫ আগষ্ট) ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা।এসময় দোহার নবাবগঞ্জ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102