মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

উলিপুরে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫২ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে এলিজা আক্তার ইশিতা(১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।রোববার(১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত এলিজা আক্তার ইশিতা ওই এলাকার এরশাদুল হকের মেয়ে।সে পাঁচপীর ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করে এলিজা আক্তার ইশিতার।বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল ইশিতা।সেই অভিমানে বাড়িতে কেউ না থাকায় নিজ শয়ন ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইশিতা।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102