বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩১৪ Time View

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১টায় সালথা সদর বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আব্দুল মমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. আবুল হাসান, মেডিকেল অফিসার আবাসিক ডাঃ প্রীতম দাস, ডা. রিফাত মুরসালিন ইবনে হাবিব, ডা.মো. আল আমিন হোসেন, ডা.মরিয়ম অন্তরা, ডা.এইচএম মশিউর রহমান,

সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাবেক মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, যুবদল নেতা বালাম হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মৃধা। তিনি জানান, এখানে ফোরডি কালার মেশিনে আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজিসহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102