বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের ওয়াবদা মোড়ে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় দুই ব্যবসায়ীর প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানিয়েছেন।

গত সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে বোয়ালমারী পৌর বাজারের ওয়াবদা মোড়ের তানভীর মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।বোয়ালমারী পৌরসদরের ওয়াবদা মোড়ের তানভীর মার্কেটে চার সাটার বিশিষ্ট আধাপাকা টিনসেট পরপর ৪টি দোকান।তিনটিতে অর্পিতা এন্টার প্রাইজে (সন্জয় পাল) মোটরসাইকেলের পার্টস, পেট্রোল, অকটেন ও মবিলের ব্যবসা করেন।সেই সাথে মোটরসাইকেলের সার্ভিসিংয়েরও কাজ করেন।এছাড়া একটি দোকান সাজু মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী মুদি ও চায়ের দোকানের ব্যবসা করেন।প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায় ব্যবসায়ীরা।রাত ১টার দিকে পথচারীরা সন্জয় পালের দোকানে আগুন দেখতে পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় দেড় ঘন্টা চেষ্টার ফলে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে অর্পিতা এন্টার প্রাইজের ৪টি মোটরসাইকেলসহ সব মালামাল ও সাজু মিয়ার মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সন্জয় পাল জানান, ১৫ লাখ টাকা লোন এবং নিজের কাছে থাকাসহ ২৫ লাখ টাকার মালামাল উঠিয়ে ছিলাম দোকানে।সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় যাই।রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে।দোকানে চার কাষ্টুমারের ৪টি মোটরসাইকেলসহ সবকিছু পুড়ে আমার সব শেষ হয়ে গেল।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের বোয়ালমারী ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে তিনটা লাইনে পানি ও গ্যাস দিয়ে দেড় ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।দোকানে ধাতব পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।দুই ব্যবসায়ীর সব কিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102