রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৫৩ Time View

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ আগস্ট) দুপুরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে পৌর শহরের মন্দিরপাড়া এলাকায় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি এডভোকেট শেখর কুমার রায়ের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,জেলা এনএসআইয়ের, ঠাকুরগাঁও এর যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাসুদেব ব্যানার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলক, জাকের পার্টির হিন্দু ভক্ত ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি কেশব শর্মা সহ অন্যান্যরা।

ধর্মীয় আলোচনা সভা শেষে অতিথিরা বলেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে যাতে সব সময় সুন্দর একটি পরিবেশ থাকে। কেউ যেন ক্ষতি করতে না পারে।গেল ৫ তারিখের পর থেকে বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি পরিবেশকে অস্থির করার জন্য অন্য কিছু চিন্তা-ভাবনা করছেন। এখনো সময় আছে যারা এগুলোর পিছনে জড়িত তারা সরে আসুন। না হলে সামনের দিনগুলোতে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে কঠোর শাস্তির আওতায় আনা হবে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী ও পুরুষেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102