সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

দুই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৪ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, প্রতারনাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে লালমনিরহাটের আদিতমারি উপজেলার সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতিবাজ রশিদুল আলম ও লালমনিরহাট সদর উপজেলার মগলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।রবিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে লালমনিহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানারে অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রশিদুল আলম ও মোজাম্মেল হোসেন এর পদত্যাগ দাবি করে দুর্নীতির কথা উল্লেখ করেন।সেই সাথে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকগণ পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার কর্মসুচি চালাবে শিক্ষার্থীরা।

মগলহাট উচ্চ বিদ্যালয় ও সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের মোজাম্মেল হোসেন প্রধান শিক্ষক থাকায় স্বেচ্ছাচারিতা এবং রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। শিক্ষার্থীরা আরও জানান, পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।যেমন নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি এর নামে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, প্রকাশ্যে ধুমপান করা সহ উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম, সহ নানাভাবে দুর্নীতি শুরু করেন ওই প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ওই প্রাতারণ ও দুর্নীতিবাসরা দ্রুত পদত্যাগ না করলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি হবে।লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে উল্লেখিত দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102