বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

লালমনিরহাটে ৫৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫১ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের আদিতমারীতে ৫৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর অভিযানিক দল।বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম। এর আগে বুধবার বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হল- মহিষখোচা ইউনিয়নের ফারুক মিয়ার ছেলে কামরুজ্জামান ওরফে আবু মিয়া (২৬), হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দীনবন্ধুর ছেলে গৌরাঙ্গ কুমার বর্মন (২২) ও কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মৃত তসলীম উদ্দীনের ছেলে মো. নূর আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার মহিষখোচায় অবস্থিত আসামি মো. কামরুজ্জামান ওরফে আবু মিয়ার বাড়িতে অভিযান চালায় তাঁদের একটি অভিযানিক দল। সে সময় বাড়ির উঠানে পাটকাঠির মাচার মধ্যে লুকিয়ে রাখা ৫৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার এবং ঘটনাস্থল থেকে উল্লিখিত ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা দির্ঘদিন থেকে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজসে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা করে আসছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102