বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

বিভিন্ন গনমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২২২ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥

ফরিদপুর জেলায় বিভিন্ন যায়গায় সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউজ 24 সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ‌ ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলাভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু।

সভায় বক্তারা বলেন গতকাল দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় নিউজ 24 সহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।বক্তারা বলেন একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা ‌ মেনে নেওয়া যায় না।তারা বলেন আপনার গণমাধ্যম নিয়ে খেলা করবেন না।এর পরিণাম ভালো হবে না বলে জানান বক্তারা
তারা ‌ অবিলম্বে ‌ উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102