বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দোহার নবাবগঞ্জে ২৩ ইউপি চেয়ারম্যানের বাসায় হামলা ভাংচুর ও আগুন

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৪২ Time View

নবাবগঞ্জ, ঢাকা সংবাদদাতা॥
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পরই ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি, নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, আগলা, কৈলাইল, গালিমপুর,বান্দুরাসহ একাধিক ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাপক ভাংচুর হয়েছে। দোহার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার বাড়ীতে ও অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শহিদ বলেন, সে প্রাণ বাঁচাতে পরিবারসহ নিরাপদে আশ্রয় নিয়েছে। দোহার নবাবগঞ্জে ২৩ ইউপি চেয়ারম্যানের বাসায় হামলা ভাংচুর ও আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।

মাহমুদপুরে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, এলাকার কিছু দুর্বৃত্তরা তাঁর বাড়িতে হামলা করে ভাংচুর করেছে। তাঁকেও মারতে খুঁজতে থাকে। প্রাণ বাঁচাতে নিরাদে চলে যান।

সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জ আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানের বাগান বাড়ি, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি কাজল আক্তার, যন্ত্রাইল যুব লীগ নেতা অনুপম দত্ত নিপুর ঘরবাড়ি ভাংচুরসহ গালিমপুর ইউপি চেয়ারম্যান আজিমের বাড়িতে ভাংচুর হয়।

এসময় তাঁরা বেশ কিছু ইউনিয়ন পরিষদ ভবন ভাংচুর হয়। নবাবগঞ্জ উপজেলা আওয়ামীগের একাধিক নেতাকর্মী অজ্ঞাত স্থান থেকে প্রথম আলোকে বলেন, বিএনপি,জামাতের লোকজনসহ বেশকিছু অপরিচিত উত্তেজিত লোকজন নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে তাঁদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। হামলাকারীরা এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের অশ্লিল ভাষায় গালমন্দ করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানায় তাঁরা। স্থানীয়রা জানায়, দোহারের ৮ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র এবং নবাবগঞ্জে ১৪ ইউপি চেয়ারম্যানের বাসায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব পরিবারের কেউ এলাকায় নেই বলে প্রতিবেশীরা জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102