বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কুড়িগ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা রাস্তায়

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৩৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি॥
এবার কুড়িগ্রামে রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নিজ দায়িত্বে ঝাড়ু–হাতে নিয়ে পরিচ্ছন্নতার কাজে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আন্দোলনকারী ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। সেই সাথে জেলার বিভিন্ন সড়কের যান চলাচল স্বাভাবিক করতে শৃঙ্খলার দায়িত্বে তাদের সাথে দায়িত্ব পালন করছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর আনছার সদস্যগণ।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অনেক সাধারণ শিক্ষাথী জেলা শহরের শাপলা চত্বর এলাকা,দাদা মোড় এলাকা ও জেলা পরিষদের সামনেসহ বিভিন্ন রাস্তা ও তার পাশে সড়কের নানা আবর্জনাসহ ময়লা ঝাড়ু–দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে এসব শিক্ষার্থীরা।

এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী সড়কের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেই সাথে মোটর চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতায় ট্রাফিক ব্যবস্থা নজরদারি করতে থাকে।

এসময় কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ,মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলন, রাকিব, নাহিদ,রুহি,রিয়া মনি ও দ্বীপ্তসহ অনেকেই অংশগ্রহণ করেন।এসময় শিক্ষার্থীদের এরকম কাজকে সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102