বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

ফরিদপুর মেডিকেলের পরিচালককে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানব বন্ধন

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪৩ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।তারা এ সময় ফরিদপুর মেডিকেলের পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের দাবি জানায়।রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।এর আগে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ ও সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল,বিমান পোদ্দার, মো. সেলিম মোল্লা প্রমুখ।সাংবাদিকরা আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি শেষে হাসপাতালটির পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মুজিব সড়কে অবরোধ করে এ সময় সড়কে বসে পড়েন।সাংবাদিকরা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।শুধু ফরিদপুর জেলা নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অসহায় দরিদ্র সাধারণ সেবা প্রত্যাশীরা নানান ভোগান্তির শিকার হচ্ছেন।এছাড়াও বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা এবং সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।

এর আগে শনিবার (১৩ জুলাই) দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিক সাপে কাটা রোগীর ছবি ও ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয়।পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই ফটো সাংবাদিককে উদ্ধার করে।পরে সংবাদকর্মীরা সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে জরুরি মিটিং করে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102