বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

অবশেষে ৭বছর পর গ্রেফতার হলো ধর্ষন ও হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বিলমামুদপুর এলাকার কলাবাগানে এক নারীকে ধর্ষন ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সবুজ মিয়াকে ৭ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব ১০ রবিবার (১৪ জুলাই) দুপুরে র‍্যাব-১০ এর ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।সাজাপ্রাপ্ত আসামী সবুজ মিয়া(৩৬) জেলার সদর উপজেলার মামুদপুর গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।র‍্যাব১০ ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।অজ্ঞাত নারী চট্রগ্রামের নাসরিন বলে পরে জানা যায়।নিহত নাসরিনের বোন সোনিয়ার অভিযোগে আরজু মল্লিক কে গ্রেফতার করে পুলিশ।ধর্ষন ও হত্যার ঘটনা তদন্তে প্রধান আসামী সবুজ মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদপুর এনে তারা দুই বন্ধু মেয়েটিকে ধর্ষন করে।পুলিশের কাছে মেয়েটি ঘটনা বলে দিবে বললে তাকে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে পালিয়ে যায়।এই ঘটনায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের কে আসামী করে মামলা দায়ের করা হয়।দীর্ঘ তদন্ত ও শুনানী শেষ ২০২৩ সালের ২৫ সেপ্টম্বর আসামী সবুজ মিয়াকে ও আারজু মল্লিক কে মত্যুদন্ডাদেশ দেয় আদালত।আরজু আটক থাকলেও সবুজ মিয়া দীর্ঘদিন আত্মগোপনে থাকে।শনিবার (১৩ জুলাই) রাতে ঢাকার সুত্রাপুর থানার নারিন্দা কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সবুজ মিয়াকে আটক করে র‍্যাব।সেখানে সে গাড়ির গ্যারেজে মিস্ত্রি পরিচয়ে আত্মগোপনে ছিল।এর আগেও সে বিভিন্ন জেলায় একাধিক বিয়ে করে ও নানা পেশায় আত্মগোপনে থাকে।রবিবার (১৪ জুলাই) আসামী সবুজ মিয়াকে স্থানীয় থানার মাধ্যমে কোটে প্রেয়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102