বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

ফরিদপুরে যুবদলের আনন্দ মিছিল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৪৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফরিদপুর যুবদলের নেতারা। শুক্রবার (১২ জুলাই) বিকালে শহরের সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশ করে।যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদ রহমান, বিএম নাহিদুল ইসলাম নাহিদ সহ সহস্রাধিক নেতাকর্মী।

মিছিলের পরবর্তী সভায় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া বলেন, সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারের আগামীতে পতন ঘটবে।তিনি বলেন শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল।

ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102