সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

রাস্তার পাশে কথা বলছিলেন সুপাড়ি ব্যবসায়ী দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে কেড়ে নিল প্রান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩২৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সুপাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের পুত্র।সে স্থানীয় বাজারে সুপাড়ি ব্যবসা করতেন।পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলে করে চৌধুরী বাজারে যান।সেখানে কাজ শেষ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় শ্রুতিধর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলেন।এ সময় বুড়িমারী থেকে আসা একটি পাথর বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পড়ে যান।পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102