বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

খেলাধুলার মাধ্যমে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে হবে যুবসমাজকে কমিশনার সাবিরুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২২০ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম যুব সমাজ কে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কে সাধুবাদ জানান ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে উন্নয়নের পাশাপাশি আমাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিকেও আগাতে হবে।তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সব জাগাতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে।ফরিদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার ৮১টি ইউনিয়ন কে নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করা হয়।উদ্বোধনী খেলায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কে ৪-১ গোলে পরাজিত করে ঘারুয়া ইউনিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. কাওছার মোল্লা।এছাড়া এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতি খোদাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।প্রথম ম্যাচে বৈরী আবহাওয়াতে বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বহু দর্শক উপস্থিত ছিল খেলা দেখার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102