বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

Coder Boss
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৩১ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের ভাঙ্গা হতে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব১০; একই সাথে মাদক পরিবহনে মাইক্রোবাস ও জব্দ করা হয়েছে।এ ব্যাপারে র‍্যাব ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক চৌদ্দ লক্ষ চার হাজার টাকা মূল্যমানের চারশত আটষট্টি বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম:
১। নাঈম রশিদ (২৪), পিতা- মামুন উর রশিদ, সাং- রামনগর, থানা- দর্শনা,
২। মো. রাজন মিয়া (২৬), পিতা- মৃত আমিনুল হোসেন,সাং- গোয়ালপাড়া, থানা- জীবনগর,
৩। মোঃ রহেল মিয়া (২৬), পিতা- মো. ইদ্রিস আলী, সাং-শান্তিনগর, থানা- দর্শনা,

সর্ব জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়।এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।এছাড়া আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102