বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Coder Boss
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৫১ Time View

নবাবগঞ্জ দোহার প্রতিনিধি ॥
“বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এই শ্লোগানকে ধারন করে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীগণ।মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তাঁরা।বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি/পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরনের দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।

এসময় বক্তাগন বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে।কথায় কথায় চাকরি থেকে ছাটাই করা হয়।কোনো বোনাস দেয়া হয় না।এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন।যে কারণে বৈষম্য দূরীকরণ,অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষনা করেন এসময়।

উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সালাহ উদ্দিনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরাগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102