বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

আলফাডাঙ্গা মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৩২ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।মরদেহ শনাক্তে পুলিশের পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।সোমবার (১ জুলাই) দুপুর ২ টায় লাশটি উদ্ধার করা হয়। বলে জানায় ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩০ জুন) রাত ১১ টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া গ্রাম সংলগ্ন মধুমতি নদীর পাড়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ভেসে আসা লাশ দেখতে পায় স্থানীয়রা।পরে ওই এলাকার গ্রাম পুলিশ পান্নু বিষয়টি স্থানীয় থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশের ব্যাপারে ফরিদপুর নৌ পুলিশকে জানায়। আজ সোমবার বেলা দেড়টার দিকে ফরিদপুর নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী উত্তরাধিকার বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা গেছে মরদেহের গলায় হিন্দু সম্প্রদায়ের একটি পৌতে পাওয়া যায়। সেই হিসেবে বোঝা যাচ্ছে মরদেহটি কোন হিন্দু নারীর। মরদেহটি গলিত হওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ শনাক্তে পুলিশের পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।মরদেহের পরিচয় জানা না গেলে ধর্মীয় বিধান অনুযায়ী সমাহিত করা হবে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102