রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শশুরের যাবজ্জীবন

Coder Boss
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২১১ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শশুরের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।পুত্রবধূকে ধর্ষনের দায়ে শশুর রেজাউল মিয়াকে (৫০) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।দুপুরে ১ ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোবারকদিয়া গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মতিয়ার মিয়ার স্ত্রী রুমি খাতুন দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন।স্বামী বিদেশে থাকেন, শাশুড়ি মারা গেছেন দীর্ঘদিন আগে।বাড়িতে রুমি খাতুন, তার দুই সন্তান ও শ্বশুর থাকতেন।স্বামী বিদেশে থাকার সুযোগে শ্বশুর রেজাউল মিয়া তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতো।রুমি খাতুন রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর রেজাউল মিয়া তার ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে জোড় করে ধর্ষণ করেন।এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।একপর্যায়ে রুমি খাতুন অন্তঃস্বত্তা হয়ে পড়েন।

আত্মীয় স্বজনদের কাছে বলেও তিনি কোনো বিচার না পেয়ে পরবর্তীতে আদালতে মামলা করেন।শুনানি ও সাক্ষী শেষে সোমবার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102