সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

কালীগঞ্জে আগুনে দুটি দোকান পুড়ে ভস্মীভূত, ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৪৪ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাদুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে দুটি দোকান ভস্মীভূত হয়েছে।এতে দুটি দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাদুর বাজার শফিকুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবু তাহের জানান।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু তাহের জানান, পাদুর বাজারের শফিকুল মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।সংবাদটি আমাদের কাছে আসায় পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।সকালের দিকে লোকজন কম থাকায় ক্ষতির পরিমানটা একটু বেশি হয়েছে।তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি, আগুনে তাদের ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাজারের লোকজন জানায়, মার্কেটি শফিকুলের গোডাউনে অনেক মালামাল ছিল।আগুনের সুত্রপাত সেখানে হওয়ায় গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।যদিও আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিসে দিতে দেরী হয়। তারপরেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত গোডাউন ব্যবসায়ী আনোয়ার বলেন, “আগুনে তার গোডাউনের অন্তত ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সেই সাথে তার দোকানের পাশে চায়ের দোকানদার নাঈমুল ইসলামেরও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102