শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪২৩ Time View

অনলাইন ডেস্ক ॥
ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে সিএমএসএমই (কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধাপ্রাপ্তি বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে (২৫ জুন) অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
সম্প্রতি, রাজধানীর এক অভিজাত হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ অংশীদারত্ব চুক্তি দেশজুড়ে এসএমই উদ্যোক্তাদের স্বল্পখরচে ঋণ-সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ ও ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের চেয়্যারম্যান মো. মাসুদুর রহমান এবং ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এসএমই মো. মোহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। আর সে লক্ষ্যের প্রতি সামঞ্জস্য রেখে, এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুর্নব্যক্ত করল ইউসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102