সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ট্রাক

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৬৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
টোল আদায়কারীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৪০) নামে ব্রীজের টোল আদায়কারী এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় টোলপ্লাজার টোল ঘর ভেঙে দুমরে মুচরে যায়।

সোমবার (২৪ জুন) সকালে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ রানা জামালপুর জেলার বকসিগঞ্জ থানার ফজল হকের ছেলে। সে তিন বছর থেকে রেগনাম পেন্টা নামে টোলপ্লাজার মালিকের অধিনে কর্মরত ছিলেন।

টোলপ্লাজার অন্যান্য লোকজন জানায়, সকালের দিকে রংপুর থেকে লালমনিরহাটগামী একটি ১০ চাকার পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ঢুকে পড়ে। এসময় টোল আদায় করা মাসুদ রানা নামে এক শ্রমিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরীর থেকে হাত-পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনা স্থলেই মারা যায়। পরে টোলপ্লাজায় ডিউটিরত পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটিসহ ট্রাকের চালক ও সহকারীকে আটক করে।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ছিন্ন বিছিন্ন শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে মর্গে পাঠায়। টোলপ্লাজার স্বত্বাধিকারী রেগনাম পেন্টা গ্রুপের ম্যানেজার শহিদ বলেন, মাসুদ গত তিন বছর থেকে আমাদের কোম্পানিতে সততার সাথে কাজ করে আসছে। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। সেই সাথে ঘাতক ট্রাক ড্রাইভারের কঠিন শাস্তি দাবী করেন তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ড্রাইভার ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102