বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৮২ Time View

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।রোববার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীগণ। উপজেলা আ.লীগের আয়োজনে বিকাল ৫ টায় আ.লীগ অফিসে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সহ-সভাপতি জোবায়দুর রহমান ও মুক্তার আলম মুক্তা, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এলবাট, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,
বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

আরো বক্তব্য দেন, উপজেলা কৃষকলীগ সভাপতি বাবর আলী,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর ও পৌর আ.লীগ নেতা রফিউল ইসলাম ভিপি,বাচোর ইউনিয়ন আ.লীগ সভাপতি আনোয়ার হোসেন, নন্দুয়ার ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল,ইউপি চেয়ারম্যান আবুল বারী ও মতিউর রহমান মতি,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ন আহবায়ক তামীম হোসেন, শ্রমিক নেতা প্রদীপ সাহা প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ.লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ও দলের দীর্ঘ গৌরবোজ্জ্বল পথচলার ইতিহাস তুলে ধরেন।এইসাথে তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102