বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৮০ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকা জেলা বিএনপি রোববার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নবাবগঞ্জের কলাকোপা পুকুরপাড় চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও সাভার ধামরাইয়ের নেতাকর্মীরা অংশ নেয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রী সহ সাংঠনিক বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়, যুবদলের কেন্দ্রীয় সহ সম্পাদক জাকির হোসেন নান্নু, ঢাকা জেলা কৃষক দলের আহবায়ক জুয়েল মোল্লা, খন্দকার আবুল কালাম, মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ প্রমুখ।

সভায় বেনজির আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশ মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার বন্দী করে গণতন্ত্রকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে। তারা পালানোর পথ পাবে না। তিনি দ্রুত বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার বন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কিছু হলে সরকার পালানোর পথ পাবে না। তাই তাঁকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ করছি। তিনি এসময় সকল নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের প্রতি বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102