সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করায় সংঘর্ষে কণেসহ আহত ১০

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৫৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে বক্সে গান বাজানো নিষেধ করা নিয়ে সংঘর্ষে কণেসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা(৪০), তার মেয়ে বিয়ের কণে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২) , সাইদের স্ত্রী হালিমা বেগম এবং অপর পক্ষে একই এলাকার আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমানের মেয়ে রুমানা আক্তার লিমার (১৯) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল নিজ বাড়িতে। একই সময় পাশের বাড়ির আমির আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনার সাউন্ড বক্স বাজানোয় মিলাদে বিঘ্ন ঘটে। এ কারনে সাময়িক সময়ের জন্য বিয়ের বাড়ির সাউন্ড বক্সের শব্দ কমাতে বলা হয়। তারা শব্দ না কমিয়ে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে বিতর্ক পরে তা সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে বিয়ের অনুষ্ঠানের কণেসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনকে ভর্তি করে।

হাসপাতালের বেডে থাকা বিয়ের কণে রুমানা আক্তার লিমা বলেন, আমার বিয়ের অনুষ্ঠানে বক্স বাজিয়ে গান শুনছিল ভাই। এ সময় আব্দুর রহমানের ছেলে এসে ভাইকে মারধর করে। একে একে তারা এসে বিয়ের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।সব খাবার নষ্ট করেছে তারা।

আমির আলী বলেন, উচ্চ শব্দের সাউন্ড বক্সের গানে মিলাদে বিঘ্ন ঘটে। তাই প্রথম দিকে শব্দ কমিয়ে দিতে বলা হলে তারা উল্টো বাড়িয়ে দেয় এবং গাল মন্দ করে। এ নিয়ে তারাই আমাদের উপর হামলা চালিয়ে ৫জনকে জখম করেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডঃ আল আকসা বলেন, আহতদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সকলে শ্বঙ্কামুক্ত রয়েছেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102