রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

মাদারীপুরে আশ্রয়ণে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ শুরু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৭৩ Time View

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার( ২০ জুন) সকালে কালকিনি উপজেলা হলরুমে বিভিন্ন ট্রেডে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কালকিনি উপজেলা ভূমি অফিস নাজির শেখ মঞ্জুর এলাহীসহ অন্যান্যরা। ২০২২-২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদিত “আশ্রয়ণ-২ প্রকল্প (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মধ্য হতে কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৪জন প্রশিক্ষণার্থীকে ১০ দিন করে পর্যায়ক্রমে গবাদি পশু (ছাগল, ভেড়া এবং গরু) পাখি (হাঁস, মুরগি এবং কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ, মৎস্য চাষ, হস্তশিল্প বিষয়ক, পাপোষ তৈরি, নঁকশী কাথা তৈরি, কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরিসহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102