বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু

মধুখালীর কামারখালিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের মধুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশু সহ ১০ জন আহত হয়েছে। এছাড়া বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ইউপি সদস্য সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকালে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান এর সমর্থকদের সাথে বিপ্লব এর সমর্থকদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় নারী, শিশু সহ কমপক্ষে ১০ ব্যাক্তি। এসময় দুই পক্ষের ৮/১০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। গুরুতর আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই ইউপি সদস্য মতিয়ার রহমান, আতিয়ার হোসেন ও বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ।

মতিয়ার রহমানের সমর্থকরা জানান, গ্রাম দলাদলিকে কেন্দ্র করে বিপ্লবের সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

বিপ্লবের সমর্থকরা জানান, মতিয়ার রহমান নিজে দাড়িয়ে থেকে আমাদের উপর হামলা চালানোর নির্দেশ দেন। এমনকি নারী ও শিশুদের উপরও হামলা চালানো হয়। আমাদের বসতবাড়িও ভাংচুর করা হয়। আমাদের চার জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনার সাথে জড়িত ইউপি সদস্য মতিয়ার রহমান সহ তিন জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং ৮/১০ কে অজ্ঞাতনামা করে এবং সাহিদ শেখ বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় দুইটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইউপি সদস্য সহ তিন জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102