বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

ডিবি পুলিশের উপর হামলার মামলায় ছাত্রলীগের দুই নেতার জামিন মঞ্জুর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫৫ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা করে মারপিট ও আহত করার ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় গ্রেপ্তার হওয়া দুই ছাত্রলীগ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জুন) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের আট নম্বর আমলী আদালত (বোয়ালমারি আদালত) এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ওই দুই ছাত্রলীগ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দর বিশ্বাস জামিন পাওয়া ওই দুই ছাত্রলীগ নেতা হলেন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) এবং সহ সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনি (৩০)। এরা দুজন বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা।
এর আগে গত ১৩ জুন ওই একই আদালত এই দুই ছাত্রলীগ নেতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছিলেন।

এ মামলার আসামি পক্ষের আইনজীবী জাহিদ বেপারি বলেন, দুই ছাত্রলীগ নেতার জামিনের শুনানি দুপুর পৌন ১২টায় আট নম্বর আমলী আদালতে অনুষ্ঠিত হয়। জামিনের শুনানী শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।এ মামলার পরবর্তি তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই। উল্লেখ গত ৯ জুন সন্ধ্যায় বোয়ালমারী বাজারের স্টেশন রোডে নাট মন্দিরের সামনে মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে ডিবি পুলিশের এক কনস্টেবলের সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি কথাকাটাকাটি হয়। এক পযায়ে ছাত্রলীগ নেতা ও ডিবি পুলিশের সাথে মারামারি হলে কনস্টেবল মির্জা গোলাম গাউস আহত হন।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. হান্নান বাদী হয়ে বোয়ালমারী থানায় রবিবার দিবাগত রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০জনকে আসামি করে সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে একটি মামলাদায়ের করেন। এ মামলায় গত রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল এবং সহ সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনিকে।

এদিকে তাদের জামিন এর পর তারা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102