বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বোয়ালমারীতে পুলিশের উপর হামলা করা সেই দুই ছা্ত্রলীগ নেতা গ্রেপতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৬০ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা, মারপিট ও আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ জুন) ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ডিবি পুলিশের এসআই মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রবিবার (৯ জুন) বিকেল ৬টার দিকে বোয়ালমারী পৌর সদরের নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ওই দুই নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল (৩২) এবং সহ সভাপতি মো. আরিফুল ইসলাম রনি (২৮)। এরা দুজন বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

স্থানীয়,পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি রবিবারে বোয়ালমারীতে হাট বসে। ভাঙা-চোরা রাস্তা ও হাটের কারণে নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজট ছিল। ওই যানজটের মধ্যে গোয়েন্দা ( ডিবি) পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়ির পিছনে ছাত্রলীগের ওই দুই নেতা মোটরসাইকেল যাচ্ছিলেন। যানজটের কারণে ডিবির গাড়ি সামনের দিকে আগাতে পারছিল না। কিন্তু পিছন থেকে ছাত্রলীগ নেতাদের বহনকারী মোটর সাইকেল থেকে বার বার হর্ন বাজানো হচ্ছিল। এ অবস্থায় ডিবি পুলিশের গাড়ি থেকে এক কনস্টেবল নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন, দেখছেন যানজটের কারণে গাড়ি সামনে আগাতে পারছে না, তারপরও আপনারা বার বার হর্ন দিচ্ছেন কেন?

এ ঘটনায় ছাত্রলীগ নেতারা আজেবাজে মন্তব্য করে এবং ডিবির ওই কনস্টেবলকে গালাগালি ও পরে মারপিট করে। এতে ওই কনস্টেবল আহত হন।ডিবি পুলিশের আহত ওই কনস্টেবলের নাম মির্জা গোলাম গাউস। তাকে আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, আমাদের জেলার সভাপতি আসছিলেন। ডিবির গাড়ি ও যানজটের কারণে একটু দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। সভাপতি ছাত্রলীগের যোগ্য অভিভাবক। আমরা প্রশাসনকে সহযোগিতা করি।এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, খবর পেয়ে আমি রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আশা করছি দ্রুত বিষয়টি মিটে যাবে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলাটি দায়ের করেছেন। এ বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা, মারপিট ও আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে সোমবার (১০ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102