বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৪ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মো. শাকিল (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২) জুন সকাল দশটার দিকে মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল (১৭) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরুইল গ্রামের সিটু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মো. শাকিল। কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, উপজেলা পরিষদের বর্ধিত নির্মাণাধীন পঞ্চম তলার ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। তবে কাজ বাস্তবায়ন করছিলেন স্থানীয় আল আমিন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পঞ্চম তলায় কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে শ্রমিক মো. শাকিলের মৃত্যহয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102