বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হজযাত্রীদের বিনামূল্যে ২৪ ঘণ্টা জরুরি ডাক্তারের পরামর্শ সেবা প্রদান করবে মেটলাইফ

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৫৭ Time View

অনলাইন ডেস্ক ॥
[ঢাকা, ১১ জুন, ২০২৪] বাংলাদেশী হজযাত্রীদের জন্য হজপালন আরও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মেটলাইফ বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইল হেলথ অ্যাপ থ্রিসিক্সটি হেলথ দিন রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছে। এর ফলে প্রয়োজনের সময়ে দ্রুত ডাক্তারের পরামর্শ পাওয়া আরও সহজ হবে।

এই স্বাস্থ্য সেবাটি পাওয়ার জন্য ৩০ জুন এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। মেটলাইফের পলিসি না থাকলেও এই সেবা গ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন করার পর ১ বছর পর্যন্ত যতবার খুশি ততবার বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে।

হজ চলাকালীন পেশাদার চিকিৎসকের পরামর্শ অথবা জরুরি চিকিৎসা সেবা পাওয়া বেশ কঠিন বিষয়। এই সমস্যার সমাধানে থ্রিসিক্সটি হেলথ অ্যাপ নিয়ে এসেছে নতুন এই ফিচার। এই ফিচারের সাহায্যে হজযাত্রীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে চিকিৎসকের সাথে কথা বলার সুযোগ পাবেন।

মেটলাইফ বাংলাদেশের থ্রিসিক্সটি হেলথ একটি জনপ্রিয় স্বাস্থ্য ও ফিটনেস-সংক্রান্ত অ্যাপ। এই অ্যাপে ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বাস্থ্যঝুঁকি নির্ণয়, স্বাস্থ্য টিপস, ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য সংক্রান্ত নিবন্ধ ও ভিডিও সহ আরও অনেক সেবা। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতা (হেলথ অ্যান্ড ওয়েলনেস) পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করার সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখের বেশি এবং এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হেলথ অ্যাপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102