বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৮৯ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের ঘোড়াঘাটে ২নং পালশা ইউপির লিটন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিরার বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে লিটন মিয়াকে ভিজিডি, ভিজিএফ সহ অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সুবিধাভোগীর তালিকার নিয়ন্ত্রনকারী উলেলখ করে লিখিত সংবাদ সম্মেলন করেন, অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো: আনোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান,গত শনিবার আনুমানিক দুপুর ০১.১৫ মিনিটে ২নং পালশা ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ভিজিডি ও ভিজিএফ কার্ড এর তালিকা নেওয়ার জন্য ইউপি সচিবের সাথে কথা বলে হালনাগাকৃত তালিকা চাইলে ইউপি সচিব বিষ্ণু বাবু বলেন, তালিকা লিটন মিয়ার কাছে আছে। তখন আমি লিটন মিয়াকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে লিটন মিয়া পরিষদের অফিস কক্ষে আসলে আমি ফোন রিসিভ না করার বিষয়ে জানতে চাওয়ায় তিনি আমার নিকট এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধরেরর চেষ্টা চালাতে থাকেন। পরক্ষনে তিনি তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে টানাহেচড়া করতে থাকেন।

এ সময় ২নং পালশা ইউনিয়নে একজন বহিরাগত ব্যক্তি হয়েও লিটন মিয়া নিজেকে চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের শ্যালক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ভিজিডি, ভিজিএফ, বিভিন্ন সুবিধা ভোগীর তালিকা সহ বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া সরেজমিনে গিয়ে জনগনের নিকট খোজ খবর নিলে জানতে পারবেন লিটন মিয়া কত রকমের দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত আছেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য জানান, এ বিষয়ে আমি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102