বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউপির সাবেক চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৩ Time View

নড়াইল প্রতিনিধ॥
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের (৩৭) মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে রোববার (৯ জুন) বেলা ১১টার দিকে গোবরা চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচীতে বিভিন্ন পেশার অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন-হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, খলিল শেখ, নুরুজ্জামান, শাহিনা আকতার, নাজমা খাতুনসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, গত ৩ জুন সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গোবরা গ্রামের নিউটন গাজীর প্রাইভেটকার নিজেরা পুড়িয়ে উজ্জ্বলসহ ১৫ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা উজ্জ্বল শেখের মুক্তি চাই। এছাড়া উজ্জ্বল শেখের সমর্থকদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন প্রতিপক্ষরা।

এদিকে ভুক্তভোগী গোবরা গ্রামের নিউটন গাজী জানান, গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গত ২ জুন রাত ১২টার দিকে তার বাড়িতে হামলা চালিয়ে প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ প্রতিপক্ষরা। এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা, স্ত্রী, শিশুপুত্রসহ পাঁচজনকে মারধরে আহত করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ (৩৭) ও আব্দুর রাজ্জাককে (৩৯) গ্রেফতার করে সদর থানা পুলিশ।

ভুক্তভোগীরা আরো জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করেন নিউটন গাজী। এছাড়া উজ্জ্বল শেখ পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102