বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু এক

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫১ Time View

মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥
ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলায়েত মোল্লা (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মহব্বত আলী মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলায়েত মোল্লা একই এলাকার সেলিম মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলায়েত মোল্লা পেশায় রাজমিস্ত্রির সহকারী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়া এলাকার একটি মাছের ঘেরের পাশে রান্নাঘর পাকা করার কাজ করছিল সে।

এসময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় বেলায়েত। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বেপারী বলেন, বেলায়েত রাজমিস্ত্রির কাজ করছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে নিতে মারা যায়।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102