বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬৫ Time View

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের ডাসারে ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ জুন) শুক্রবার বিকেলে গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামের ধজী হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রায় ১’হাজার মানুষ অংশ গ্রহন করেন।

প্রতিবাদ সভায় ধজী গ্রামের বাসিন্দা শাহআলম মাতুব্বর দুঃখ ও ক্ষোভ নিয়ে বলেন, আমার আপন ভাতিজা মাছুম বিল্লাহ দীর্ঘ বছর ধরে আমার জমিজমা দখল করে আছে। আমি আমার জমির কাছে গেলে আমাকে মারধোর করে। আমি নামাজ পড়তে মসজিদে গেলে মারধোর করে। অমি বয়স্ক মানুষ আমার সাথে এমন ব্যাবহার করছে আমি এর বিচার চাই। মাছুমের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই প্রথমে বাড়ি ঘরে হামলা দেয়, নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এমনকী আমাদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে।

ভুমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মীর মামুনুর রশিদ, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.হারুন অর রশিদ মাতুব্বর, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মীর নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক বাদশা সরদার, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, যুগ্ন-সাধারন সম্পাদক খোকন মাতুব্বর, গোপালপুর ইউপি সদস্য রেজাউল খন্দকারসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102