বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকায় উপজেলা চেয়ারম্যান হাজী রফিক, ভাইস চেয়ারম্যান পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৫৭ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান পদে মো. এজাদুল হক পারুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি বিজয়ী হয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ জুন)। এ উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১৬ টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হয়। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও ঘোষণা করেন। রাত পৌনে ১২টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীক নিয়ে ৪৮ হাজার ২৬১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৪ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এজাদুল হক তালা প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ চশমা প্রতীক নিয়ে ২২ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।

বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা সুলতানা মুন্নি পদ্ম ফুল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে ২৯ হাজার ৭৩৬ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102