সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

নিখোঁজ শিশু আপনকে কুড়িগ্রাম থেকে উদ্ধার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র শিশু আলাউদ্দিন সরকার আপন (১২) কে ২১ দিন পর কুড়িগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫জুন) রাতে তাকে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখলে আরিফুল ইসলাম নামে এক কলেজ ছাত্র তাকে উদ্ধার করে।

আলাউদ্দিন সরকার আপন (১২) লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনির জরিপ উল্লাহর ছেলে। আর তাকে খুঁজে পেতে যার অবদান প্রশংসনীয় সেই কলেজ ছাত্র আরিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কলেজ ছাত্র আরিফুল জানান, রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনের ছবি ও লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার মানববন্ধনের ভিডিও চিত্র দেখে আপনের পরিচয় নিশ্চিত হন। পরে তিনি আপনের পরিবারের সদস্যদের ফোন নম্বর সংগ্রহ করে তাদেরকে পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। এরপর লালমনিরহাট সদর থানার এসআই জাহাঙ্গীর আলম আপনকে আরিফুল ইসলামের কাছ থেকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসেন রাতেই আপনের পরিবারের নিকট তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, ‘অনেকদিন পর ছেলেকে ফিরে পেয়ে মনে শান্তি লাগছে। কিন্তু সে কীভাবে কুড়িগ্রাম জেলায় গেলো তা তাকে এখনো জিজ্ঞাসা করিনি। তবে থানায় যখন ওকে জিজ্ঞাসা করেছিল তখন ও বলেছিল যে, কোন একটি অটোওয়ালা তাকে নিয়ে গেছে। আপন সেসময় নাকি ঘুমের ঘোরে ছিল। কিন্তু পুরো ঘটনা ওইভাবে শুনতে চাইনি। সন্তানকে ফিরে পেতে সাহায্য করায় আমি জেলার সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মাদরাসা ছাত্র আপনকে খুঁজে পেতে জেলা পুলিশের সব রকম চেষ্টা ছিল। অবশেষে তাকে পাশের জেলা কুড়িগ্রাম থেকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102