শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

হেরিটেজ টোবাকোর ১৭ লাখ টাকার অবৈধ সিগারেট আটক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৪০ Time View

অনলাইন ডেস্ক॥
চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযানে দুই ব্রান্ডের ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ শলাকা সিগারেট আটক করা হয়েছে। গত রবিবার সীতাকুণ্ডের বড় কুমিরা সন্দ্বীপ ঘাট এলাকায় হেরিটেজ টোবাকো লিমিটেডের গুদামে (শরীফ অ্যান্ড সন্স, হাজি রফিকুল ইসলাম ভবন) ২ জুন এ অভিযান চালানো হয়।

এনএসআই জেলা অফিস, সহকারী কমিশনার (ভূমি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী মূসক ফাঁকির মামলা ও সরকারি ব্যান্ডরোল /স্ট্যাম্প জালিয়াতির অভিযাগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক মোছা. আয়শা সিদ্দিকা জানান, নকল ব্যান্ডরোল/স্ট্যাম্প সন্দেহে ২টি ব্রান্ডের সিগারেট আটক করে নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয় গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেডে। সেখান থেকে ব্যান্ডরোল/স্ট্যাম্পগুলো নকল বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।

তিনি জানান, আটক সিগারেটের বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণ ১২ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা।

উল্লেখ্য হেরিটেজ টোবাকো কোম্পানি কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি বাদাম তেলের মিলে অবৈধভাবে সিগারেট উৎপাদন করে। এর আগে কয়েক দফা অবৈধ সিগারেট উৎপাদনের দায়ে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এই ফ্যাক্টরি সিলগালা ও জরিমানা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102