বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হানিমুন প্যাকেজে দুই ছেলে বন্ধুর অদ্ভুত অভিজ্ঞতার নাটক ‘ওহ হানি’

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৫১০ Time View

স্টাফ করেসপনডেন্ট॥
অফিসিয়াল পিকনিক থেকে লটারিতে কক্সবাজারের একটি রিসোর্টে হানিমুন প্যাকেজ জেতে অবিবাহিত সাগর। তারপর প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পথে এলে সুযোগ থাকায় সাগর ও তার বন্ধু, দুজন মিলে রওনা হয় কক্সবাজারে। এরপর হানিমুন প্যাকেজে দুই বন্ধুর যে অভিজ্ঞতা, মূলত তাই উপজীব্য করে তৈরী হয়েছে নাটক “ওহ হানি”!

তানিন রহমানের চিত্রনাট্যে ও নাট্য পরিচালক হাসান রেজাউলের নির্মাণে খুব শিঘ্রই আসছে নাটকটি আসছে জাগো এন্টারটেইনমেন্টে। আর নাটকটির মূল গল্প লিখেছেন সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর। নাটকের জন্য লেখা এটিই তার প্রথম গল্প বলে জানান সাগর। এর আগে তিনি জাতীয় পর্যায়ে “ইস্পাহানি সেরা মূহুর্তে গল্প” ও “জাগো নিউজ বিয়ে শাদির গল্প” লেখা প্রতিযোগিতায় গল্প লিখেও বিজয়ী হন।

‘ওহ হানি’ নাটকটিতে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন চলতি প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেতা-অভিনেত্রী আবু হুরায়রা তানভীর ও আইশা খান। এছাড়া আরও রয়েছেন নাসরিন আনু, জয়নাল জ্যাক, আজম খান, মাইম হাসান, রাব্বি এবং অন্যান্যরা। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মাসুম সুমন, সম্পাদনা করেছেন হাবিবুর রহমান হাবিব। ভিন্ন আঙ্গিকের এই নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্টস।

নাটকটি নিয়ে পরিচালক হাসান রেজাউল ও গল্পকার হোসাইন সাগর বলেন, বাস্তব অভিজ্ঞতার আলোকে এই নাটকটি অন্যান্য নাটকের তুলনায় বেশ ভিন্ন। আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ও আঙ্গিক তুলে ধরা হয়েছে এই নাটকটিতে, যা আগে সেভাবে আমাদের সামনে আসেনি। বিশেষ করে একটি হানিমুন প্যাকেজকে কেন্দ্র করে দুটো ছেলে বন্ধুর একটা ট্যুর, সেটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের যে গল্প, সেখান থেকেই আমরা এই নাটকে দর্শকদের জন্য নতুন কিছু তুলে আনতে চেয়েছি। প্রেম-ভালোবাসা আর বন্ধুত্বের দারুন মিশেলে এই নাটকটি দর্শকনন্দিত হবে বলেই আমরা প্রত্যাশা করি।

নাটকটি আগামী সপ্তাহে ইউটিউবে মুক্তি পাবে জাগো এন্টারটেইনমেন্টসের ব্যানারে। তার আগে জুনের ৬ তারিখে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নাট্য নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102