রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুর জেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৪৭ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর জেলায় প্রথম ধাপে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল তিনটায়
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর জেলার মধুখালি, চরভদ্রাসন ও সদর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগন
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন।তাদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এ সময় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, পরিচালক স্থানীয় সরকার, জনাব শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (উন্নয়ন ও এপিএম বি) জনাব মহিদুল আলম, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ মেহেদী হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলুসহ মধুখালি, ও চরভদ্রাসন উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুতগত থাকার শপথ নেন।এ ছাড়া নিজ নিজ উপজেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102