রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

নসিমন গাড়ির বডির ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার, গাড়িসহ আটক ১

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৩৮ Time View

ফরিদপুর প্রতিনিধি॥

অভিনব কায়দায় নসিমন গাড়ির বডির ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার, গাড়িসহ আটক ১। নসিমন গাড়ীর বডির ভিতরে অভিনব পন্থায় ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ জুন) সকালে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। মাদকসহ আটক আমিনুল ইসলাম(৫২) চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে। ‍

র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার জানান, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা।

এসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মত তৈরী করে গোপনীয় কায়দায় ফেনসিডিল গুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির উপরের কাঠের পাটাতন গুলো খুলে ২শ ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার ‍মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকার মত। এসময় গাড়ির চালককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। আজ মঙ্গলবার সকালে আটক আমিনুল কে মাদক মামলায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102