মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

ঠাকুরগাঁওয়ে‌ সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৭৯ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি॥
রুখবো দূর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানীর অনুষ্ঠিত করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ ,জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

সেখানে দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের জানান এই গণ শুনানিতে ৩৪টি সরকারি প্রতিষ্ঠানের ৬০টি অভিযোগ শুনেছেন । সেবা গ্রহীতা এবং সেবা দাতা দুই পক্ষের কাছে শোনা হয়েছে। এবং যারা সেবা গ্রহীতা তারা নির্ভয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। দুদক তাদের সেই প্লাটফর্মটি দিয়েছে কথা বলার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102