বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান নতুনধারার

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৫৪ Time View

অনলাইন ডেস্ক॥
পুলিশ-প্রশাসনে বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ জুন দিনব্যাপী বেনজীর, আবদুল হাই বাচ্চুসহ সকল অর্থপাচারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-এ জাগুন’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী বেনজীর ৪ হাজার কোটি, আবদুল হাই বাচ্চু ৪ হাজার, পিকে হালদার ৩ হাজারসহ শত শত অপরাধী-দুর্নীতিবাজ কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানো প্রয়োজন।

এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্ম অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে চায় না। আর তাই কঠোর শাস্তি চায় সকল অপরাধী-দুর্নীতিবাজের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102