রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে মাদক মামলায় সাবেক ট্রাফিক ইন্সেপেক্টরের যাবজ্জীবন কারাদন্ড

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২২৪ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে মাদক মামলায় ঝিনাইদাহ জেলার সাবেক ট্রাফিক ইন্সেপেক্টরের যাবজ্জীবন কারাদন্ড, ঝিনাইদহ জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজম কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম(৩৪) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের পুত্র। বর্তমানে তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন।

ওই আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী থানার এস আই কামরুজ্জামান মোবাইল ফোনে খবর পান জেলার মধুখালী রেলগেট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়কে একটি মোটরসািকেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার সমিল মিস্ত্রি মোঃ মজিবর মোল্লা আহত হন। সেসময় মোটর সাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয় জনতা শেখ আজম কে আটক করে। তিনি ঝিনাইদাহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

পুলিশ এসে এরপর মোটরসাইকেলের সাথে গোপন একটি বাক্স থেকে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে। আসামিরা চুয়াডাঙ্গা জেলা সিমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায় যাতায়াত করত। মাদক পরিবহনের সাথে জড়িত থাকার প্রমান পাই।

মামলার দীর্ঘ শুনানি শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এই রায় ঘোষণা করেন।
এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর এক আসামি নুর আলমকে খালাস প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102