রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

গণধোলাইয় খেয়ে পালিয়েছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩৯ Time View

রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন চাকুরির নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা মো.আশিরউদ্দিন আসির (৪০) নামে এক প্রতারক চক্র জনতার হাতে গণধোলাইয় খেয়ে পালানোর ঘটনা ঘটেছে। শনিবার ২ জুন রাত ১০ টার দিকে পৌরশহরের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসিরউদ্দিন পাশ্ববর্তী হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও তার মা আছিয়া বেগম হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এবং আশির হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির একজন সরকারি কর্মচারী।

বর্তমানে সে রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকায় তাঁর নিজের বাড়িতে থাকেন। এছাড়াও রাণীশংকৈল পৌরশহরে তার একাধিক বাড়ি রয়েছে বলে অনেক ভুক্তভোগী জানান। জানা গেছে ঘটনার দিন রাতে শান্তিপুর মৌড়ের আলতাফের চায়ের দোকানের সামনে বিদেশে পাঠানোর নাম করে টাকা নেয়া বাবুল নামে এক ভুক্তভোগী আসিরের কাছে পাওনা টাকা চাইতে গেলে আসির ভুক্তভোগী বাবুলের উপর ক্ষীপ্ত হয়ে বাবুলকে মারার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন হুমকি প্রদান করলে সেখানে উপস্থিত জনতা তার এরকম ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডে আসির উদ্দিন আসিরকে গণধোলাই দিতে থাকলে, কৌশলে সে পালিয়ে যায়।

আসির চাকরি বানিজ্য ও প্রতারক চক্রের সদস্য বলে শান্তিপুর এলাকার ফারুক, রাজ্জাক বাবুলসহ অনেকেই জানান। তারা আরো জানান আশির বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন সরকারি চাকুরী দেওয়ার নাম করে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে সে কোটি খানেকের অধিক টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে সে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। চাকুরী না পেয়ে এবং বিদেশে যেতে না পেরে এসব মানুষ বর্তমানে সর্বশান্ত হয়ে পড়েছে।

স্থানীয় বিভন্ন জনপ্রতিনিধিসহ অনেককে অভিযোগ করলে কোন সুবিচার পাইনি ভুক্তভোগীরা। ঘটনার দিন ভুক্তভোগী বাবুলের চাচাতো ভাই রাণীশংকৈল উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম, তার চাচাতো ভাইকে বিদেশে পাঠানোর জন্য নেয়া ১৬ লাখ পাওনা টাকা আশিরের কাছ থেকে ফেতর চাইতে গেলে, সে তার উপর চড়াও হয়। তাকে মিথ্যা মামলা, ও প্রাণ নাশের হুমকি দেয়। পরদিন সকালে আশির সাদেকুলকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। এবং সাদেকুলের শ্বশুর বাড়িতে গিয়ে সে বলেন এক বছরের মধ্যে আপনাদের মেয়ে বিধবা হবে। দেখবেন সাদেকুল কোথাও মরে পড়ে রয়েছে।

এ নিয়ে সাদেকুল তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন। প্রতারক চক্রের হোতা আশিরকে তার মুঠোফোনে অনেকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102