সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

আদিতমারীতে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

Coder Boss
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৫৬ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারীতে ৩০০ বোতল ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ২৫০ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (২৮) ও সোহেল রানা (২৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

শনিবার (১ জুন) বিকেলে ও সন্ধ্যায় পৃথক ৩টি অভিযানে মাদকসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।

আটককৃত আব্দুর রাজ্জাক লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের আমতলা এলাকার শহিদ আলীর ছেলে ও সোহেল রানা জেলা শহরের জুম্মাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

আদিতমারী থানা পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারপাড়ায় একটি অটোরিকশা আটক করার পর তল্লাশি করে ২৫০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়াও উপকেলার দিঘলটারীতে ১০০ পিছ ইয়াবা ও উপজেলার মহিষখোচা ইউনিয়ন থেকে ৩০০ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কটে বলেন, আদিতমারী উপজেলাকে মাদক মুক্ত রাখতে মাদক উদ্ধারের বিষয়টিকে থানা পুলিশ সব সময় গুরুত্ব দিয়ে আসছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102