সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

“বর্ষা শুরু না হতেই তিস্তায় ভাঙন” ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে জিও ব্যাগের দাবি নদীপাড়ের মানুষ

Coder Boss
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৪৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
বর্ষা শুরু না হতেই তিস্তা নদীর বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। বসত ভিটা আর ফসলি জমি রক্ষায় জরুরী জিও ব্যাগের বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটের মহিষখোচার নদীপাড়ের মানুষ।

শুক্রবার(৩১ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে বসবাস করা শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়ারা জানান, কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে পানিতে ভড়ে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু না হতেই তিস্তার বাম তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এই অসময়ের ভাঙনে শ্বঙ্কিত নদীপাড়ের মানুষ। ইতিমধ্যে গেল সপ্তাহে ৪/৫ টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগের বাঁধ দেয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে কয়েক দফায় যোগাযোগ করেও কোন সুফল না পেয়ে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।

তিস্তা নদীর তীরে ভাঙন এলাকায় ব্যানার হাতে নদীপাড়ে শত শত নারী পুরুষ শিশু মানববন্ধন করেন। তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মানে বিলম্ব হলেও জরুরী ভিত্তিতে বাহাদুরপাড়া এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩/৪ শত পরিবার গৃহহীনসহ হারাবে কয়েক শত হেক্টর জমির ফসল।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102