বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৭৪ Time View

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম মোটরসাইকেল (প্রতীকে) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৩১৫ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ইত্তেশাম উল হক মিম (তালা প্রতীক) ৮১ হাজার ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ মোঃ আকলিমুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ১৭ হাজার ৭২৭ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহাফুজা বেগম কলস ( প্রতীক) নিয়ে ৪৮ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতী রানী পেয়েছেন ৩৯ হাজার ৫৫৭ ভোট। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বুধবার ২৯ মে রাতে উপজেলা পরিষদ সভাকক্ষের নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। তিনি আরও বলেন এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ২ লাখ ৬৬ হাজার ৬১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৭৪ ও মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ৮৭ জন। আর মোট ভোট কেন্দ্রে ৭৬ টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102