সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৮২ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ খুলে দিয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।

শুক্রবার (৩১ মে) দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৩৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৮১ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বুধবার রাত থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি বাড়তে শুরু করে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি পেলেও পরদিন সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করবে। তবে এক মিটারের মতো পানি বৃদ্ধি হতে পারে।

এদিকে, হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা উপজেলার বেশ কিছু ইউনিয়নের চর গুলোতে পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যায়। এগুলো ভাসমান পানি। দ্রুতই আবার নেমে যাবে। আতঙ্কিত হওয়ায় কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102