বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৬৯ Time View

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁও তমাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।

সকালে কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলেমান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলামসহ অন্যান্যরা।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন সমাজে যারা ধুমপানসহ মাদকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে। যাতে করে মানুষ এই তামাক থেকে দুরে থাকে। তামাকমুক্ত থাকতে পারলে ভালো থাকবে মানুষ। সেই সাথে প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে কেউ যেন মাদকের সাথে যুক্ত না হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102